1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা, আটক ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাগলের জন্য ঘাস কাটা শেখানোর কথা বলে ভুট্টা ক্ষেতে নিয়ে  ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় এক ব‍্যক্তিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ। এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত রোববার (২৩ মার্চ) বিকেলে  উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের  উত্তর ভরতের ছড়া গ্রামের ৮ বছরের এক শিশু ছাগলের জন্য তার সহপাঠিসহ বাড়ী থেকে কিছু দুরে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর তার তার সহপাঠী চলে গেলে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সাইম আলী(৪০)  শিশুটিকে  ফুসলিয়ে ঘাসকাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে শিশুটি তার মা-বাবাকে সকল ঘটনা জানায়।

এই ঘটনায় গত সোমবার (২৪ মার্চ)  শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করে। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে সাইমকে আটক করে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আল হেলাল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নির্যাতনের শিকার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায়  আটক সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!