1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে ঘোগাদহ ইউনিয়ন ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম (সদর) প্রতিনিধিঃ

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ঘোগাদহ ইউনিয়ন ছাত্র সমাজের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ ) বিকেল ৫ টায় ঘোগাদহ বাজারের পায়রা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ছাত্র-যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি পায়রা চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচির একপর্যায়ে বক্তারা ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়কে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর যে হত্যাযজ্ঞ চলছে, তা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে এ বিষয়ে সোচ্চার হতে হবে এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে। তারা আরও বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ গড়ে তুলতে হবে, যাতে ফিলিস্তিন তার ন্যায্য স্বাধীনতা ফিরে পায়।

এই মানববন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা সবাইকে আহ্বান করেন, যেন ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির জন্য বিভিন্ন স্তরে প্রতিবাদ জোরদার করা হয়।

মানববন্ধন শেষে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য দোয়া করা হয়। দোয়ায় শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!