1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উলিপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

উলিপুরে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (২৩ মার্চ) বেলা ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের বড় মসজিদ মোড়ে, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ উপজেলা শাখার আয়োজনে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবিতে উপজেলার সকল মউশিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মাববন্ধন কর্মসূচী পালন করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় একযোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা মসজিদ কল্যাণ সমিতির সভাপতি মাও. মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব, জেলা সদস্য মাও. মো. আজিজার রহমান, শিক্ষক আলমগীর হোসাইন, উপজেলা ফিল্ড সুপার ভাইজার আসাদুজ্জামান প্রমুখ।

এ সময় বক্তারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাস করে সকল শিক্ষক-শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপার ভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদানসহ ৫ দফা দাবি আদায় বাস্তবায়নের জোড় দাবি করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!