1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবিতে এমফিল থেকে পিএইচডি তে স্থানান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এমফিল থেকে পিএইচডি তে স্থানান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের সেমিনার কক্ষে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিল গবেষক হাসান ইয়াহইয়ার এই পিএইচডি ট্রান্সফার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

গবেষক হাসান ইয়াহইয়া ‘সূরা আল কাহফে উল্লেখিত ঘটনাবলী ও যুলকারনাইন: একটি তাত্ত্বিক পর্যালোচনা’ শিরোনামে তার প্রস্তাবিত পিএইচডি গবেষণার প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন।

এসময় বক্তব্য রাখেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রহিম উল্যাহ, থিওলজি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সোলায়মান, আল-হাদীস বিভাগের অধ্যাপক ড. মোঃ সেকান্দার আলী, অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আ.হ.ম নুরুল ইসলাম।

সেমিনারটি উপস্থাপনা করেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম ওয়ালী উল্লাহ। আলোচকবৃন্দ গবেষকের প্রবন্ধের ওপর মতামত প্রদান করেন এবং গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

আলোচকরা বলেন, “গবেষণাটি ইসলাম শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একাডেমিক জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এছাড়াও সেমিনারে অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!