নিজস্ব প্রতিবেদক:
উলিপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ও মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাতিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
আরডিআরএস বাংলাদেশের ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামের ট্রোসা প্রজেক্ট ম্যানেজার মোছা. রাবেয়া খাতুন, কুড়িগ্রাম আলিয়া মাদরাসার প্রভাষক রায়হান আলী, ইউপি সদস্য রানু মিয়া, পুরোহিত মলয় ভট্রাচার্য বাপ্পি, হাতিয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর বকস মিয়া প্রমুখ।
Leave a Reply