1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে – বিএনপি নেতা বকুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, আমরা ক্রান্তিকাল পার করছি। একটি চক্র সুষ্ঠ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা এই চক্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। ছাত্র জনতার ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কতৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জবি ছাত্রদলের ভূমিকা অনেক বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। আমারা যখন কোন সংকটে পড়ি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে তীব্রভাবে স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আন্দোলনে বিরোধিতাকারী জবি ছাত্রলীগের বিচার করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন,
গত ১৫ বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমান ভূমিকা রয়েছে। অন্যান্য ইউনিটের তুলনায় জবি ছাত্রদল অনেক শক্তিশালী।
ইফতার মাহফিলে জুলাই আন্দোলনে নিহত জবি ছাত্র ইকরামুল হক সাজিদ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ছাত্র নেতানেতা, গুম ও নিহত হওয়া ছাত্র নেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!