1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী নিরপরাধ অসহায় মানুষের  উপর দখলদার  ইসরায়েলী বাহিনীর হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর তাওহীদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়। 

বাদ জুমা ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে  বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় বাসটার্মিনালের গোল চত্বরে এসে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে  ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’ বদরের হাতিয়ার, ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন সহ তারা নানা স্লোগান দিতে থাকেন।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক রোকনুজ্জামান, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা খাইরুল ইসলাম, কওমী ওলামা পরিষদের উপজেলা সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান কাশেমি, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা এসএম মনিরুজ্জামান, জামাতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আজিজুর রহমান স্বপন।

বক্তারা অবৈধ দখলদার ইসরায়েল বিমান হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি জোর দাবি জানান।

এসময় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দসহ  বিভিন্ন  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!