1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নাগেশ্বরীতে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে তাদের এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে এ মানববন্ধন করে।
এতে পৌরসভার ৯ নং ওয়ার্ড ডায়নারপাড় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যক্ষ জায়েদুর রহমান, আসাদুজ্জামান যাদু, নুর জামাল মিয়া, আশরাফুল আলম প্রমুখ।
বক্তারা দ্রুত সরকাবি রাস্তার দখল উচ্ছেদসহ দখলদারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান।
এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ ও নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার সাথে এ বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ইউএনও সিব্বির আহমেদ তাদেরকে রাস্তাটির দখলমুক্ত করার কার্যক্রম অফিসিয়ালী শুরু করার আশ্বাস দেন।
পৌরসভার ৯ নং ওয়ার্ড ডায়নারপাড় এলাকার মঈন উদ্দিনের ছেলে ভুমিদস্যু বেলাল হোসেন প্রায় ৩০ বছর ধরে একটি সরকারি রাস্তা দখল করে স্থায়ী স্থাপনা গড়ে বসবাস করে আসছিলেন। মানুষজন চলাচল করছিল অন্যের জমি দিয়ে তৈরি একটি রাস্তা ধরে।
৮ বছর আগেও স্থানীয়রা জানত অন্যের জমি দিয়ে যে রাস্তা সেটিই সরকারি। সে সময় স্থানীয় এক ব্যক্তি ভূমি জরিপের নতুন ম্যাপ দিয়ে মোহাম্মদ আলীর ছেলে পেশেন আলী নিজের জমি মাপতে গিয়ে প্রকাশ্যে আসে বেলাল হোসেনের দখলে নেয়া জমি দিয়েই রয়েছে সরকারি রাস্তা। পরে এ নিয়ে একাধিকবার এলাকায় সালিশী বৈঠকেও বিষয়টি সমাধান না হওয়ায় পৌরসভার পক্ষ থেকে রাস্তা পাকাকরণের উদ্যোগ গৃহীত হলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ কয়েক দফা সরেজমিনে গিয়ে ইউএনও এবং ওসি পরিদর্শন করেন। সার্ভেয়ার দিয়ে একাধিকবার মাপজোখ করে সীমানা নির্ধারণ করে বেলালকে স্থাপনা সরাতে বললেও তাতে তিনি কর্ণপাত করেননি।
ইউএনও সিব্বির আহমেদ বলেন, এ বিষয়ে আজ থেকে অফিসিয়ালী কার্যক্রম শুরু করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!