1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যেরাতে রাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি:

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয় জোহা চত্ত্বরে এ বিক্ষোভ হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি, মেহেদী সজীব বলেন, ৫ আগস্টেই আওয়ামিলীগের কবর হয়েছে। কবর থেকে যেমন কেউ ফেরে না তেমনি আওয়ামীলীগও ফিরতে পারে না। ছাত্র জনতার ম্যান্ডেটেই দেশ চলবে, ক্যান্টমেন্ট থেকে নয়। যদি এমন চেষ্টা হয় তবে ক্যান্টনমেন্টের পরিণতিই গণভবনের মত হবে।

বৈষম্যবিরোধী আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা বলেন, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে পারি কিন্তু আমাদের শর্ত এই ২ হাজার শহীদ ভাইদের ফিরিয়ে দিতে হবে। আমাদের যে ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আগের মতো করে দিতে হবে, যাদের চোখ হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের মতো খুনি, ফ্যাসিস্ট বাহিনীদের আপনারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবেন না। ঠিক যেভাবে দানব হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক সেভাবে আপনাদেরকে সরিয়ে দিতে বাংলার মানুষ এক মহুর্ত ভাববে না।

এসময় তারা “বিচার নিয়ে টালবাহানা; চলবে না, চলবে না”, “বিচার, বিচার, বিচার চাই; আওয়ামীলীগের বিচার চাই”, “আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে?”, “সাকিব আঞ্জুমান-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ”, “শেইম, শেইম ক্যান্টনমেন্ট” ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন, রাবির সমন্বয়ক নওসাজ্জামান, সালাউদ্দিন আম্মার ও মাহাইর ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের  সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!