1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজায় হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সুহাইল আহমদ,জবি প্রতিনিধি:

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘুমন্ত নারী, শিশু ও সাধারণ মানুষের উপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) ইফতার শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ উদ্যান প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে ভাস্কর্য চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠো আরেকবার, ইজরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠো আরেকবার, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে ও ইজরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ নানা স্লোগান দেন।

এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফয়সাল মুরাদ বলেন, ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। লাখ লাখ শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। আবার তাঁদের উপরই নির্বিচারে হত্যা করা হয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আজ মানবাধিকার সংগঠনগুলো কোথায়? আজ শিশুদের উপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। মানবাধিকার সংগঠন গুলো নিশ্চুপ হয়ে গেছে। তাদের চোখে কি এগুলো পড়ছে না। আজ মুসলিম বিশ্বের সকল শক্তিকে একত্রিত হতে হবে। আমাদের শুধু দোয়া করলে হবে না, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ পথে যেতে হবে। জিহাদ নিয়ে গবেষণা, স্টাডি করতে হবে।

এ সময় ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, হে মুসলিম, তোমরা জেগে ওঠো। তোমাদের হারানো ঐতিহ্য আল আকসা ফিরিয়ে আনতে হবে। বর্তমান মুসলিদেরই এ যুগের খালিদ হতে হবে। মুসলিমদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ ছাড়া সমাবেশে ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি আবদুল ওয়াহেদ, জবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহীন আহমেদ খান বক্তব্য রাখেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!