1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) ভূরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রোকনুজ্জামান, কৃষক দলের সাবেক সভাপতি আবুল কাশেম ব্যাপারী, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোকাদ্দেস আলী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রইচ উদ্দিন বাদশা, সাবেক যুবদল নেতা মামুন ব্যাপারী, যুবদলের আব্দুল্লাহ আল মামুন বাবু, সেচ্ছাসেবক দলের সোহেল হোসেন মনা, হাফিজুর রহমান হাফিজ, কৃষক দলের সুরুজ্জামান ও জাহিদুল ইসলাম ।

এছাড়াও ইফতার মাহফিলে উপজেলার দশটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!