1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবি ছাত্রীকে হেনস্থা, ভিক্টর ক্লাসিকের দশ বাস আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

সুহাইল আহমদ,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার রাত সোয়া নয়টার দিকে বাসগুলো আটকে দেন শিক্ষার্থীরা। 

জানা যায়, জবির ইংরেজি বিভাগের এক ছাত্রী গুলিস্তান থেকে বাসে ওঠার সময় তাকে হেনস্তা করেন ওই বাসের হেলপার। বাসের অন্যান্য যাত্রীদেরকে বিষয়টি জানালেও কেউ কর্ণপাত করেননি। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে এসে তার বন্ধুদেরকে জানালে তারা ভিক্টর ক্লাসিকের বাসগুলো আটকে রাখেন। তবে হেনস্থাকারী ও হেল্পার ও বাসটিকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ওই শিক্ষার্থীর বন্ধু সিফাত সাকিব বলেন, আমাদের ব্যাচের এক ফ্রেন্ডকে গুলিস্তান থেকে বাসে ওঠার সময় হেনস্থা করা হয়। আমরা ওই বাসের হেলপার এবং বাসটিকে আর পাইনি। এজন্য আমরা ভিক্টর ক্লাসিক এর দশটি বাস আটকে রেখেছি।

ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী শিক্ষার্থী বলেন, আমরা প্রায়ই শুনি আমাদের বোনেরা এমন হেনস্থার শিকার হয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি যে হেনস্থার শিকার হয়েছি তা যেন আর কোনো মেয়ে না হয়।

প্রসঙ্গত, এর আগে গেলো বছরের অক্টোবরেও ভিক্টর ক্লাসিক বাসে হেনস্থার শিকার হন জবির আরেক ছাত্রী। এ ঘটনায় ১১ বাস আটকে দেন শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!