1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে পবিত্র ঈদ উল ফিতরের ভিজিএফ বিতরণ শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে রাজারহাট উপজেলায় অতিদরিদ্র,অসহায়,দুস্থ ৪৩ হাজার ৬১জনের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে।সোমবার সকালে চাকিরপশার ইউনিয়ন পরিষদ গুদাম চত্বরে ৬হাজার ৮শত ৪৪জন তালিকাভুক্ত সুবিধাভোগী মানুষের মাঝে ভিজিএফের দশ কেজি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন ও ট্যাগ কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়,ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম,ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম খোকা,জাকির হোসেন বিপ্লব,মোস্তফা আলী প্রমূখ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৬হাজার ৮শত ২৪জন,ছিনাই ইউনিয়ন পরিষদে ৬হাজার ৫শত ৫৪জন,রাজারহাট ইউনিয়ন পরিষদে ৭হাজার ৭শত ৪জন,উমরমজিদ ইউনিয়ন পরিষদে ৬হাজার ৩শত ৫৪জন,নাজিমখান ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৭শত ৩৩জন,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে ৪হাজার ৪৮জন সুবিধাভোগী ভিজিএফের দশকেজি চাল পাবেন।রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন সরকার নির্ধারিত নির্দেশনা মেনে তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে আমরা বিতরণ কার্যক্রম শুরু করেছি,আমরা আশাকরি সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম শেষ করতে পারব ইনশাআল্লাহ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!