1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০ এপ্রিলের মধ্যে জকসু তফসিল ঘোষণার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সুহাইল আহমদ জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে এপ্রিলের ১ম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা প্রণয়ন সহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার নেতৃবৃন্দ। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী, সংগঠক মো. ফয়সাল মুরাদ ও যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য।

স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো – আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে; নিরেপক্ষ ও সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা প্রস্তুত করতে হবে; আগামী ১০ এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্দিষ্ট সময় সীমার মধ্যে নির্বাচন শেষ করতে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার উর্বর ক্ষেত্র হলো- ছাত্র সংসদ। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্র সংসদ ৷ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর হলেও এখনও জকসু নির্বাচন সম্ভব হয়নি। এতে করে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!