1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে দুই ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

উলিপুরে পানি ঢেলে দুটি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া পরিচালনা করার অপরাধে ইটভাটা দুটি বন্ধ করে দেন আদালত।

শনিবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে এই অভিযান চালায়।

জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উলিপুরের তবকপুরে এমআরবি ব্রিকস এবং এমএসবি ব্রিকস নামে ইটভাটা দুটির স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সঙ্গে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন আদালত।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার নেতৃত্বে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার অভিযানে অংশ নেয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, চলতি মৌসুমে জেলায় ১০৮টি ইটভাটায় ইট পোড়ানো শুরু হয়। এসব ভাটার মধ্যে ৭২টি অবৈধ। জেলা প্রশাসনের অভিযানে একের পর এক অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে অভিযোগ উঠেছে, অভিযানে বন্ধ করার কিছুদিনের মাথায় মালিকপক্ষ বেশির ভাগ ইটভাটা আবার চালু করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!