1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার ধংস

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক , ভুরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে পাথরডুবি ইউনিয়নে ফুলকুমার নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুটি অবৈধ ড্রেজার মেশিন ধবংস করা হয়। এসময় উপজেলা প্রশাসন ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ সহ বেশ কয়েক একর ফসলী জমি ও কয়েকটি ভুমিহীন পরিবার হুমকির মুখে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। পরে আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ফুলকুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!