1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাবি শাখা ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে মাহবুব-হাবিবুল্লাহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নাজমুল হুদা,রাবি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫ সেশনের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব আলম সভাপতি এবং ইসলামিক স্টাডিজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ পারভেজ আকন্দ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম শরীফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল পরবর্তী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, রাবি শাখার ২০২৫ সেশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. শফিকুল ইসলাম।

নতুন নেতৃবৃন্দ আল্লাহ তায়া’লাকে সাক্ষী রেখে সংগঠনের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকে তাদের জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করেন। তাঁরা তাদের উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন এবং দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার শপথ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!