1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাবির সাবেক শিবির সেক্রেটারি নোমানি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নাজমুল হুদা,রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যার প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটে বিক্ষোভ শুরু করে বিনোদপুর বাজারে সমাবেশে করেন তারা।

এসময় তারা, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিচার বিচার বিচার চাই, নোমানী হত্যার বিচার চাই’, ‘আজকের এই দিনে, নোমানী তোমায় মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে রাবি শাখা শিবিরের সাবেক সভাপতি হাফেজ নুরুজ্জামান বলেন, বাংলাদেশের জঙ্গি সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ, দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্যই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ভারতের সাথে আঁতাত করে ক্ষমতায় আসে। বাংলাদেশকে অকার্যকর করার জন্য সর্বপ্রথম তারা ছাত্র শিবিরকে টার্গেট করে। যার বড় উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নোমানী ভাইকে হত্যা। শুধু নোমানী নয়, এমন অসংখ্য ভাইকে তারা হত্যা করেছে।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর ভাইদের, শাপলা চত্বরে ভাইদের, বাংলাদেশ জামাতে ইসলামী শীর্ষ নেতাদের হত্যা করেছে। এর একটিরও এখন পর্যন্ত বিচার হয়নি। প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা বিচার না করে, আমাদের নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না।

এসময় রাবি শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, তারা আমাদের কর্মী, সাথী, সদস্যসহ অনেক দায়িত্বশীলকে হত্যা করার পরও ক্লান্ত হয়নি, তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দায়িত্বশীল তৎকালীন শিবিরের সেক্রেটারি নোমানি ভাইকেও হত্যা করেছিল। নোমানী ভাইকে হত্যার পর আমরা কি ক্লান্ত হয়ে গিয়েছি? আমরা ক্লান্ত হয়ে যাইনি। বরং আমরা তার থেকেও দ্বিগুণ মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। যেই ছাত্রলীগ আমাদের নিষ্ক্রিয় করতে চেয়েছিল, তারাই আজকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।

সমাবেশটি সঞ্চালনা করেন রাবি শাখা শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগরে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের আজকের এই দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে ছাত্রশিবির, ছাত্রলীগ ও স্থানীয় ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে তত্কালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী নিহত হন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!