1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পণ্য দেওয়ার নামে প্রতারণা, রৌমারীতে নারী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

রৌমারীতে পণ্য দেওয়ার নামে দুস্থ ও অসহায় নারী-পুরুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে রোজিনা খাতুন (৪২) নামে এক নারী প্রতারককে আটক করেছে পুলিশ। 

বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে ওই নারী প্রতারক আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রাম থেকে রোজিনা খাতুনকে আটক করে পুলিশ। রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আলিম খান এ তথ্য নিশ্চিত করেন।

আটক প্রতারক রোজিনা খাতুন উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ‘গ্লোবাল হিউম্যান রাইটস’ নামে এক এনজিও’র পরিচয়ে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের দুস্থ ও অসহায় নারী-পুরুষদের পণ্য দেওয়ার কথা বলে সদস্য ভর্তির নামে প্রতারণা করে ৩শ করে টাকা আদায় করেন রোজিনা খাতুন। এ সময় কয়েক জন সদস্য ভর্তির টাকা তোলার বিষয়ে জানার চেষ্টা করলে রোজিনা খাতুন তাদের ওপর উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন।

পরে এনজিও’র পরিচয়পত্র এবং টাকা তোলার বিষয়ে কোনো কাগজপত্র না থাকায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পুলিশে সংবাদ দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে রোজিনা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রৌমারী থানায় ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ভুক্তভোগী।

এসআই আলিম খান জানান, এক নারী প্রতারককে স্থানীয়রা আটক করে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের একটি মোবাইল টিম গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের পক্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে রোজিনা খাতুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!