1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তির ফলাফল: রাজারহাটে শিশুনিকেতন রাজারহাট শীর্ষে

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার,রাজারহাট প্রতিনিধি:

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শিশুনিকেতন রাজারহাট শীর্ষে রয়েছে

এবারে এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফলে শিশুনিকেতন রাজারহাট থেকে মোট ৫৬ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ২৯ জন এবং সাধারণ গ্রেড পেয়েছে ২৭ জন।

রাজারহাট উপজেলার সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান শিশুনিকেতন রাজারহাটের পর দ্বিতীয় স্থানে রয়েছে আল হেলাল একাডেমী নাজিমখান।

এ প্রতিষ্ঠানে ২৯ জন বৃত্তি পেয়েছে, যার মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৮ জন এবং সাধারণ গ্রেড পেয়েছে ১৭ জন। তৃতীয় স্থানে রয়েছে ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন, যেখানে ২৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৫ জন এবং সাধারণ গ্রেড পেয়েছে ১৩ জন।

শিশুনিকেতন রাজারহাটের নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম বলেন, কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় রাজারহাট উপজেলায় ১৫টি প্রতিষ্ঠানে ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২০৬ জন বৃত্তি পেয়েছে, যার মধ্যে ৭৪ জন ট্যালেন্টপুল বৃত্তি এবং ১৩২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন।

তবে, উপজেলায় শিশুনিকেতন রাজারহাট প্রথম স্থান অধিকার করেছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মেদ বলেন, এসোসিয়েশন থেকে বৃত্তির ব্যবস্থা শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক হচ্ছে। এটি চালু রাখতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিশু নিকেতন রাজারহাটসহ বেশ কিছু কিন্ডারগার্টেনও ভাল জায়গায় রয়েছে।

উল্লেখ্য, গত ৬ মার্চ বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!