1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিকিৎসকদের মহাসমাবেশ আজ, বন্ধ থাকবে আউটডোর-ইনডোর সেবা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

পাঁচ দফা দাবি আদায়ে দেশের চিকিৎসক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আজ বুধবার (১২ মার্চ)। একইসঙ্গে বন্ধ থাকবে সকল হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা।

পাঁচ দফা বিষয়ক স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১১ মার্চ) এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (১২ মার্চ) সারাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সকল হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা বন্ধ থাকবে, কিন্তু মানবিক দিক বিবেচনায় জরুরি সেবা (আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি সেবা, অ্যাডমিশন ইউনিট ও লেবার ওয়ার্ড) চলমান থাকবে। একইসঙ্গে বৈকালিক চেম্বার বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, বুধবার সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশের ডাক দেওয়া হলো। ঢাকা ও ঢাকার বাহিরের চিকিৎসকরা সমাবেশে যোগ দেবেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

চিকিৎসকদের পাঁচ দফা দাবি—

১. এমবিবিএস/বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান জনস্বাস্থ্যবিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে।

২. রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না।

৩. মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কারিকুলাম সংস্কার এবং মানহীন ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধ করতে হবে।

৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকের শূন্যপদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

৫. চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) তৈরি করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!