1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজা সহ একটি পিকআপ ভ্যান আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। তবে কৌশলে পালিয়েছে চালক।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পিকআপটিকে জব্দ করে ।

পুলিশ জানায়, পিক আপে গাঁজা নিয়ে যাওয়ার আগাম খবরে পুলিশের একটি দল ওই গ্ৰামের মিয়াপাড়া-বালারহাট সড়কের মিয়াপাড়া বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক দ্রুতগতিতে পিক আপ চালিয়ে নির্জন স্থানে পিকআপ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ৫৮ কেজি গাঁজা সহ পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও কুড়িগ্রাম সদর থানার গোয়েন্দা শাখার (ডিবি ) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক পিকআপ চালকের পরিচয় নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!