এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
ধর্ষকের ফাঁসি দাও,ধর্ষণকে রুখে দাও,ধর্ষকের ঠাই নাই আমার সোনার বাংলায় এ শ্লোগান নিয়ে রাজারহাট উপজেলার সোনালী ব্যাংক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন।মানববন্ধনে ধর্ষকের শাস্তি ও দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারী বক্তারা।এসময়ে রাজারহাট উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক,রাজারহাট উপজেলা জাতীয় নাগরিক কমিটির মুনিবুল হক বসুনিয়া,রায়হানুল ইসলাম রাজু,মাহমুদুল হাসান,উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরিফুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
Leave a Reply