1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ‘ক্যাপ’ এর, ৩০ দিনের মধ্যে বিচার নিষ্পত্তির দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি দেশজুড়ে ক্রমাগত নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্ৰাম ফর উইমেন —ক্যাপ। সোমবার (১০ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রিয়াদুস সালেহীন ও সাধারণ সম্পাদক মোছাঃ রাবেয়া খাতুন সাক্ষরিত এক বিবৃতিতে ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ক্যাপ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, যা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে কলুষিত করে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ক্রমাগত উদ্বেগজনক হারে বাড়ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।’

ধর্ষকদের বিচার চেয়ে বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘আমরা ক্যাপ এর পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাই যে, ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করতে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং বিচারপ্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয় তা নিশ্চিত করতে হবে।’

এছাড়াও প্রচলিত আইনে ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার বিধান বাস্তবে প্রায়ই অসম্ভব বলে মনে করে ক্যাপ। ফলে ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিতের কথা মাথায় রেখে তারা কিছু দাবি তুলে ধরেছেন। দাবিসমূহ হলো —

১. ৭ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করা ও ৩০ দিনের মধ্যে বিচার নিষ্পত্তির বিধান কার্যকর করা।

২. ধর্ষণের অভিযোগের প্রাথমিক তদন্তের ভিত্তিতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করে বিচার দ্রুত সম্পন্ন করা।

৩. ভুক্তভোগীদের সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে বিশেষ সেল গঠন করা।

৪. ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক প্রমাণ বিশ্লেষণ দ্রুততর করা।

৫. নির্যাতিতদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সহায়তা ও কাউন্সেলিং ব্যবস্থা নিশ্চিত করা।

‘আইন ও বিচারব্যবস্থার কঠোর প্রয়োগের মাধ্যমেই ধর্ষণসহ নারী নির্যাতনের মতো অপরাধ কমানো সম্ভব। তাই আমরা সরকার, আইনপ্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আহ্বান জানাই, যেন নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়’—বলে জানিয়েছে ক্যাপ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!