1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম জেলা জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় জেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা শিক্ষাবিদ মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা আমীর মোঃ শামছুল হুদা মিঠু, শহর জামায়াতের আমীর মোঃ আব্দুস সবুর খান এবং আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার উপাধক্ষ মাওলানা আলীনূর, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হযরত আলী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিগত স্বৈরশাসক দেশের আলেমসমাজের অপূরনীয় ক্ষতি করেছে এবং জামায়াতের কোনো প্রকার দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতি নেই তবুও জামায়াতের ২জন সফল মন্ত্রীসহ মেধাবী নেতাদেরকে হত্যা করেছে মিথ্যা অপবাদ দিয়ে। তিনি আরও বলেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে আপনারা সকলে এগিয়ে আসুন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!