1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবিতে রাজপথে পাবিপ্রবি শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঢাকা-পাবনা মহাসড়কের ফরিদা টাওয়ার পর্যন্ত গিয়ে প্রধান ফটকে এসে মহাসড়ক অবরোধ করে। কিছুক্ষণ মহাসড়ক অবরোধের পর সেখান থেকে পুনরায় স্বাধীনতা চত্বরে ফিরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন জুলাই বিপ্লবের শহিদদের স্মরণ করে বলেন, “জুলাইয়ের শহিদ ভাই বোনদের জীবন ত্যাগের একমাত্র কারণই ছিল বাংলাদেশ থেকে সব প্রকার অন্যায়, লুটতরাজ, চাঁদাবাজি, ধর্ষণ, খুন রাহাজানি থেকে এ দেশকে মুক্ত করতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ৫ আগস্ট এর পরেও এসব থেকে আমাদের সমাজ মুক্তি পায়নি। এখন ধর্ষণ আমাদের সমাজে এমন আকার ধারণ করেছে যে অন্যায় আমরা কোনোভাবেই সহ্য করব না। এ ধরনের অন্যায়ের অস্তিত্ব থাকার জন্য আমাদের শহিদরা জীবন দেননি।”

তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে আইন আছে, বিচারবিভাগ আছে কিন্তু ধর্ষকের কোনো বিচার নাই, আইনের কোন প্রয়োগ নাই। আমরা ইন্টেরিম গভর্নমেন্টকে বলতে চাই আপনারা সঠিকভাবে যদি এদেশকে পরিচালনা করতে না পারেন আপনাদেরকে এর জবাবদিহিতা করতে হবে। আমরা চাই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ দেশে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী খাদিজা খাতুন বলেন, “আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হয় নারীও শিশুরা কিন্তু এসব ধর্ষকেরা বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সাম্প্রতিক সময়ে দেখেছি অনেকগুলো ধর্ষণের ঘটনায় শুধু একজনকে গ্রেফতার করা হয়েছে তারপরেও বিচারিক কার্যক্রমে অনেক সময়ক্ষেপণ দেখতে পায়। আমরা চাই ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। ধর্ষকদের ঠিকানা আমরা এই বাংলায় চায়না ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং আন্দোলন চালিয়ে যাব।”

উল্লেখ্য যে, বিক্ষোভে শিক্ষার্থীরা মাগুরায় আট বছরের শিশু সহ সকল ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন ইন্টেরিম জবাব চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পুরো ক্যাম্পাস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!