1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে মৌমাছির কামড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

উলিপুরে মৌমাছির কামড়ে ইউনুস আলী (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার নেছার শেখের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে রসুনের ক্ষেতে নিড়ানির কাজ করছিলেন ইউনুস আলী। জমির সীমানা ঘেঁষে শিমুল গাছের ডালে মৌচাক ছিল। হঠাৎ একটি পাখির হানায় চাক ভেঙে যায়। এসময় মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। মৌমাছির কামড় থেকে বাঁচতে পাশের পুকুরের পানিতে লাফ দেন ইউনুস আলী। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আতাউর রহমান ও স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া মৌমাছির কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!