রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি :
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত“অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার(৮মার্চ)সকাল সাড়ে দশ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে।পরে উপজেলা অফিসার্স ক্লাবে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা,তথ্য কর্মকর্তা সোহেলী মারজান,প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও মহিদেব সংস্থার কল্পনা রানী।
Leave a Reply