1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও চলছে ইটভাটা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার 
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও চলছে অবৈধ মেসার্স ডি,কে ব্রিকস ইটভাটা।অভিযান চালিয়ে জরিমানাসহ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও মালিকপক্ষ তা মানছেন না।

স্থানীয়দের অভিযোগ,অভিযানে বন্ধের নির্দেশ দেওয়ার কয়েকদিনের মাথায় আবারও প্রশাসনকে ‘ম্যানেজ করেথ অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরেজমিন অনুসন্ধানে অবৈধ ইটভাটার কার্যক্রম চালু থাকার সত্যতা পাওয়া গেছে।স্থানীয় প্রশাসনের দাবি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাটা বন্ধের নির্দেশ দিলেও মালিকরা কয়েকদিন বাদে আবারও তা চালু করছেন। প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ামাত্র সেগুলো আবারও বন্ধ করা হচ্ছে। ‘ম্যানেজ করার কথা অভিযোগ সঠিক নয়।রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: আল ইমরান বলেন, ‘উপজেলায় দুটি ইটভাটা অবৈধ।দুটোর কার্যক্রম বন্ধ করা হয়েছে।উপজেলার রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক এলাকায় এখনও একটি অবৈধ মেসার্স ডি,কে ইটভাটা চলমান থাকার তথ্য জানালে ইউএনও বলেন, ‘তাহলে তারা আবারও চালু করেছে। এবার আমরা কঠোর ব্যবস্থা নেবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!