1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একটি অবৈধ ইটভাটা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার অভিযোগে এক্সেভেটর দিয়ে সম্পুর্ন ভেঙে ফেলার কার্যক্রম শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে শুক্রবার (৭ মার্চ ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ এলাকার এমএবি ব্রিকস গুড়িয়ে দেওয়া হয়।

পর্যাযক্রমে উপজেলার আরও পাঁচটি ইটভাটা সম্পুর্ন ভেঙে ফেলা হবে । ইটভাটা গুলো হচ্ছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের এমএসএইচ ব্রিকস, ডাব্লিউএএইচ ব্রিকস ও কেবি ব্রিকস এবং শিমুলবাড়ী ইউনিয়নে অবস্থিত জেএমএস ব্রিকস।

জেলা প্রশাসন জানায়, উল্লিখিত পাঁচটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি মেনে বাংলাদেশে ইটভাটা পরিচালনা করার বিধান থাকলেও এসকল ভাটা মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পুর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছেন।

এসময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, এর আগে ভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও কার্যক্রম বন্ধ করা হয়েছিল। কিন্তু তারপরও তারা গোপনে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!