1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লালমনিরহাটে মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার, পলাতক স্বামী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট:

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টাক্ষেতে পাওয়া মস্তকবিহীন নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারী মোছাঃ হাসিনা বেগম (৪৫), যিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের বাসিন্দা। তার স্বামী আশরাফুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

বুধবার (৫ মার্চ) দুপুরে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে হাসিনাকে হত্যা করা হতে পারে।

বৃহস্পতিবার (৬ মার্চ) পুলিশের একটি দল আশরাফুল ইসলামের বাড়ি থেকে রক্তমাখা কাপড় ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক সন্দেহ, হত্যাকাণ্ডের সঙ্গে স্বামী আশরাফুল সরাসরি জড়িত।

লালমনিরহাট সদর থানার ওসি নুরুনব্বী জানান, ঘাতককে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। দুর্গাপুর থেকে ফুলগাছ এলাকায় লাশ কীভাবে আনা হলো, নাকি ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে স্বামী ছাড়াও অন্য কেউ জড়িত আছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দ্রুতই মূল রহস্য উদঘাটন হবে বলে আশাবাদী পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!