1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাবির ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ: সবচেয়ে ভোগান্তিতে রংপুর-রাজশাহী বিভাগের পরীক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

নাজমুল হুদা,রাবি প্রতিনিধি:

ইমরান (ছন্দনাম)  বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য রংপুরে থেকে পড়াশোনা করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা জন্য পছন্দক্রমে প্রথম কেন্দ্র হিসেবে দিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর । কিন্তু তার কেন্দ্র পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যদিও সেটি তার পছন্দক্রমে শেষে ছিলো। একই ঘটনা ঘটেছে রাজশাহীর সৌরভের (ছদ্মনাম)   সাথে। সেও রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছে কিন্তু রাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

বুধবার ( ৫ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ পেলে এসব অসঙ্গতি দেখা যায়।

একটি ইউনিটের আসন বিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায় ৩০ হাজারের অধিক পরীক্ষার্থী তাদের প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। সেক্ষেত্রে রাজশাহীর ১২৮০০ জন, রংপুরের ১৩০০০, খুলনার ৫৫০০ জনের অধিক পরীক্ষার্থীকে ঢাকা কিংবা চট্রগ্রামে যেতে হবে। তবে সাড়ে ১৮ হাজারের অধিক পরীক্ষার্থীকে চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বিড়ম্বনার স্বীকার হবে রংপুর বিভাগ ও  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুসারে শুধুমাত্র বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভর্তি পরীক্ষা নিতে হবে।
এক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে, যে প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার আসন কম, সেখানে বেশি আবেদন করেছে। আবার যেখানে সিট বেশি সেখানে কম আবেদন করেছে। তাই মেরিট অনুসারে সিট প্ল্যান করা হয়েছে। ফলে এই সমস্যা হয়েছে।

তাছাড়া এক শিফটে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এ মুহূর্তে বিকল্প ব্যবস্থা নেওয়া খুবই কঠিন। পরবর্তীকালে বিষয়টি মাথায় রেখে কাজ করা হবে।

সার্বিক ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, বিষয়টি জেনেছি। আইসিটি সেন্টারে পরিচালকের সঙ্গে কথা বলে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়, সেটা নিয়ে কাজ করছি।

এদিকে পরীক্ষার্থীদের একটি অংশের জন্য সমস্যা তৈরি হওয়ায় বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল জরুরি ভিত্তিতে ভর্তি উপ-কমিটির সভা আহ্বান করেছে। বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!