এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী দল আয়োজিত রাজারহাট উপজেলা শাখা জাতীয়বাদী দলের(বিএনপি)কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৫মার্চ)দুপুরে কর্মী সভা সফল করতে খন্ড-খন্ড মিছিল নিয়ে সাত ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী সভাস্থল সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে জড়ো হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব।জেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি রায়হান কবীর,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা ছাত্রদল সভাপতি মো: আমিমুল ইহছান,সাধারণ সম্পাদক মো: হাসান জোবায়ের হিমেল,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারীসহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক কর্মী সভায় বক্তব্য রাখেন।
Leave a Reply