1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লালমনিরহাটে ভূট্টাখেত হতে এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে ভূট্টাখেত হতে এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার।

বুধবার (৪ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ভূট্টাখেত থেকে মস্তকবিহীন মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নারীর শরীরে কালো রঙের বোরকা ছিলো।

দেহ থেকে বিচ্ছিন্নকরা মস্তকটি খুঁজে পেতে পুলিশ আশপাশে তল্লাশি চালিয়েছে কিন্তু তা খুঁজে পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ফুলগাছ গ্রামের কৃষক শফিকুল ইসলামের ভূট্টাখেত থেকে নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। শফিকুল ইসলাম দুপুরে ভূট্টাখেতে পানিসেচের জন্য ড্রেন খুঁড়তে গেলে তিনি নারীর মস্তকবিহীন মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কৃষক শফিকুল ইসলাম জানান, তিনি একাই ভূট্টাখেতে গিয়েছিলেন। তার ভূট্টাখেতে নারীর মস্তবিহীন মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের চিৎকার দিয়ে ডাকতে থাকেন। মস্তক না থাকায় শরীর দেখে এই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ফুলগাছ ও আশপাশের কোন গ্রামের কোন নারী নিখোঁজ হয়নি।

পুলিশ ও স্থানীয় লোকজনের ধারনা অন্য এলাকা থেকে এই নারীকে ফুলগাছ গ্রামে নিয়ে এসে তার সঙ্গে পাশবিক আচরণ করে জবাই করে হত্যা করা হয়েছে। নারীর মাথাটি নিয়ে গেছে এবং অন্য কোথাও গোপনে লুকিয়ে রেখেছে।

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তারা দেহ থেকে বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করতে কাজ করছে। মস্তকটি উদ্ধার হলে নারীর পরিচয় শনাক্ত করা যাবে। কোথাও থেকে কোনো নারী নিখোঁজ হয়েছে কিনা সে বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!