1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন(২৭) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

শনিবার ( ১ মার্চ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরার ভিটা নামক এলাকার ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটো চালক বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। ধারনা করা হচ্ছে রাতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে যাওয়া হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, চালক ও অটোরিকশাটি ফুলবাড়ী থেকে নিয়ে এসে নাগেশ্বরী এলাকায় নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাইয়ের কারণে হতে পারে। লাশ থানায় নিয়ে এসে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত ছাড়া আসল ঘটনা বলা যাচ্ছে না। আর আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!