1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবিতে ভাষা শহীদদের স্মরণে ‘শিল্পতীর্থ’র দেয়ালিকা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাষা শহীদদের স্মরণে ও শ্রদ্ধা জানাতে শিল্প ও সাহিত্য বিষয়ক পত্রিকা ‘শিল্পতীর্থ’-এর আয়োজনে দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের বাংলা বিভাগের সামনে এ মোড়ক উন্মোচিত হয়। এতে ভাষা শহীদদের স্মরণে বিভাগের শিক্ষার্থীদের কবিতা, ছোটগল্প, অনুগল্প ও প্রবন্ধসহ বিভিন্ন বাছাইকৃত লেখা স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পতীর্থ পত্রিকার সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেন এবং অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান (ড. রহমান হাবিব), অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, ড. রোজী আহমেদ এবং সম্পাদনা পর্ষদের সদস্যরা। এছাড়া বাংলা বিভাগের শতাধিক শিক্ষার্থীও অনুষ্ঠানে অংশ নেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তার মৌ।

মোড়ক উন্মোচনকালে অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ বলেন, “সংস্কৃতি সবাইকে একত্রিত করে, কাছাকাছি আনে, সবার অন্তরে এক ধরনের সংযোগ সৃষ্টি করে। সাহিত্য ও শিল্পের কাজ হলো সেই সংযোগ তৈরি করা। মানুষে মানুষে যখন এই যোগসূত্র গড়ে ওঠে, তখন সাম্প্রদায়িকতা বা আঞ্চলিকতায় উদারতা আসে, বৃহত্তর দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং বিশ্বজনীনতা গড়ে ওঠে। আমরা বাংলা বিভাগকে একটি সুন্দর বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষক একা পারবেন না, শিক্ষার্থীদের সৎ ইচ্ছা ও স্বপ্নও প্রয়োজন।”

শিল্পতীর্থ পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, “শিল্পতীর্থ একটি সাহিত্য পত্রিকা, যা বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে থাকে— যেমন দেয়াল পত্রিকা, পাঠচক্র ও সেমিনার। একুশের চেতনা ধারণ করে বাংলা বিভাগের শিক্ষার্থীদের লেখা আজকের দেয়ালিকায় স্থান পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!