1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার নিশ্চত ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভূরুঙ্গামারী বাস স্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য ইয়াকুব রহমান শ্রাবন, নয়ন মিয়া নাহিদ, শিক্ষক শাহাদত হোসেন, শিক্ষার্থী রাসেল আহমেদ, তানজিলা আক্তার রঙ্গন, নওশী বিনতে নাসিম, জান্নতুল ফেরদৌসি টুম্পা ও আফিয়া আবিদা সামিহা প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টা সহ আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এরপরে যদি আর একটিও ধর্ষণ হয় এবং বিগত দিনের ধর্ষণের বিচার না হয়, তাহলে আমরা ছাত্র জনতা সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।” এ সময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!