1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

সারাদেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার- জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক- জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘শহীদের রক্ত- বৃথা যেতে পারে না’, ‘আবু সাঈদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ’ সহ নানান স্লোগান দেন।

du

বিক্ষোভ মিছিল হলপাড়া থেকে শুরু হয়ে মুহসীন হল, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, দেশে চাঁদাবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মানে হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। আপনারা সেনাবাহিনীর কাছে মাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন। কী ভূমিকা রাখছে সেনাবাহিনী? আজ রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিতে চাই, সোমবার ১টার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে আমরা মাঠ পর্যায়ে ব্যবস্থা নিবো। তাদের প্রত্যেকের ৬ মাসে কী করেছে তার হিসাব আমাদের দিতে হবে।

15

শিক্ষার্থী নুরুল গণি ছগীর বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই— আপনাদের পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব দিয়ে সমস্যার সমাধান করতে না পারেন আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দায়িত্ব ছেড়ে দেন। আমরা আজকের পর থেকে দেশে একটা ছিনতাই ধর্ষণ হতে দেবো না।

14

শিক্ষার্থীরা বলেন, সারাদেশে হত্যা, ছিনতাই, ধর্ষণ বেড়েই চলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কী ঘাস কাটেন? সোমবারের মধ্যে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের মাধ্যমে আমরা আমদের কর্মসূচি শেষ করবো।

এ সময় সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!