1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নতুন কমিটি গঠন:

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের মোঃ শামীম।

রবিবার (২৩শে ফেব্রুয়ারি) কুষ্টিয়ার দিগন্ত মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার ২০২৫ সেশনের কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান ও মোঃ শামীমকে নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুম, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম। ইবি শাখার সাবেক সভাপতি নুরুল হুদা, মোঃ আনোয়ার হোসেন ও মাহমুদুল্লাহ। বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাব্বির, সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওসমান বিন হাসনাইন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

আংশিক কমিটির মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সহ সভাপতি সৈয়দ ওসমান বিন হাসনাইন, আসাদুল্লাহ আল গালিব, মোঃ মুরসালিন, মোঃ সাইফুল ও আব্দুল মুনতাকিম আল মারুফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আরিফুল ইসলাম, মোঃ আহসান হাবীব, জাহিদুল ইসলাম, মুহাইমিন ও মোঃ তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শাকিল আহমেদ।

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে আহমাদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক হিসেবে কামরুজ্জামান, প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, তালীম ও তারবিয়াত সম্পাদক মোঃ মাহদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হামজা, ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ সাজিদ মাহমুদ, সহ ছাত্র কল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম, শরীর চর্চা সম্পাদক মোঃ ইমরান হোসেন এবং শিক্ষা উন্নয়ন সম্পাদক হিসেবে আব্দুল্লাহ হুমাইদী মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শামীম বলেন, “আমাকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সর্বোপরি চেষ্টা করে যাবো আমরা। বরাবরের মতো ইসলামী শিক্ষা ও ইবি শিক্ষার্থীদের কল্যাণ কাজ করে যাবো। আল্লাহ আমাদের কামিয়াব করুক।”

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, “তালাবার সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ৯৬ বছ ধরে মাদ্রাসা শিক্ষা ও দেশের কল্যাণে কাজ করে গেছে এই সংগঠন। আমরাও তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!