1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে ফাগুনের সকালে হঠাৎ বৃষ্টি

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

সকাল থেকে কুড়িগ্রামের  আকাশ ছিল মেঘলা। কয়েকদিনের টানা রোদের উত্তাপের পর আজকের সকাল ছিল ব্যতিক্রম। মেঘলা আকাশ দেখে অনেকে  হয়তো বৃষ্টির সম্ভাবনা আঁচ করতে পারেননি, কিন্তু সকাল গড়াতেই সেই মেঘ মুষলধারে বৃষ্টি হয়ে ঝরল কুড়িগ্রামের বিভিন্ন জায়গায়। 

রবিবার সকালের এই আকস্মিক বৃষ্টিতে ফুটপাতের ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ কিছুটা বেকায়দায় পড়েন। পথচারীদের অনেকেই ছাতা বা বৃষ্টির উপযুক্ত ব্যবস্থা না থাকায় ভিজতে বাধ্য হন। তবে, বিপরীত চিত্র দেখা যায়  পলিথিন বিক্রির দোকানগুলোতে। সেখানে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের। অনেকেই বৃষ্টির পানি থেকে বাঁচতে ঘরের চালায় দেওয়ার জন্য পলিথিন কিনেছেন।স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ছাতা মাতায় দিয়ে স্কুলে যাচ্ছেন।

রিকশাচালকরা বৃষ্টির মধ্যে ভিজে গন্তব্যে ছুটেছেন, আবার যাত্রীরাও কেউ কেউ ছাতা মাথায়, কেউ বা বৃষ্টিতে ভিজে গন্তব্যের দিকে এগিয়ে গেছেন।

বাংলা মাসের হিসেবে রবিবার ছিল ১০ ফাল্গুন। সাধারণত, এই সময়ে কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হয়। তবে, এবছর শীত বিদায় নিয়েছে বেশ আগেভাগেই। মাঘ মাস শেষ না হতেই গরম পড়তে শুরু করেছে, যা ব্যতিক্রমী আবহাওয়ার ইঙ্গিত দেয়।

হঠাৎ বৃষ্টির কারণে সাময়িক দুর্ভোগে পড়েছেন অনেকে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল।

ফাগুনের শুরুতে এই আকস্মিক বৃষ্টি যেমন কিছুটা অস্বস্তি তৈরি করেছে, তেমনি গরমের মধ্যে স্বস্তিও এনে দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!