1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে ছাত্রদলের কর্মী সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মিঠুন কুমার দাস অদিত।

প্রধানবক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান‍‍`র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কুড়িগ্রাম জেলার কয়েকটি কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক ছাত্রদল নেতাকর্মী অংশ গ্রহন করেন।

এসময় কর্মীরা ত্যাগীদের মূল্যায়ন করে, আগামীদিনে ছাত্রদলের সকল কলেজ ও মাদ্রাসা ইউনিট কমিটির পদ পদবি প্রদানের দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!