1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

চিলমারীতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষককে গ্রেফতারের দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে মহানবী (সা:) কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি থানাহাট বাজার মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চর-শাখাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলামিস্ট নাহিদ হাসানের বিরুদ্ধে মহানবী (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননা ও কটূক্তির অভিযোগ তোলেন। এ সময় অভিযুক্ত নাহিদ হাসানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষুব্ধ জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন, ক্বারী মোহাম্মদ ফটিক সরকার, এবি পার্টি চিলমারী উপজেলা শাখার সদস্য সচিব মাজু ইব্রাহিম, ছাত্র প্রতিনিধি লিটন ইসলাম সাকিব, সাব্বির আহম্মেদ, রেজাউল করিম, নাহিদ ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ চিলমারী শাখার সাবেক সভাপতি ওয়াজ কুরুনি প্রমুখ। বক্তারা শিক্ষক ও কলামিস্ট নাহিদ হাসানকে দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

নাহিদ হাসান নলেজের শেয়ারকৃত ফেসবুক পোস্ট

এবি পার্টির সদস্য সচিব মাজু ইব্রাহিম বলেন, কলামিস্ট ও লেখক নাহিদ হাসান একজন ইসলাম বিদ্যেশি ব্যক্তি। তিনি বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করে । সম্প্রতি সমালোচিত রাহুল রাহার পক্ষে সাফাই গেয়ে ফেসবুকে এবং ইসলামিক স্কলারদের নিয়ে আপত্তিকর পোস্ট করেন।
এর আগে কৃষক সমাবেশের নামে সরকারি তহবিল থেকে ৬৫ লাখ টাকা অনুদান চেয়ে আবেদন করার একটি চিঠি ভাইরাল হলে সমালোচিত হন কলামিস্ট ও লেখক নাহিদ হাসান। তিনি বর্তমানে অন্তবর্তি সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য।

এবিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!