শামীমা রহমান, ইবি প্রতিনিধি:
দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানি,নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবৃন্দ।আজ শনিবার (২২ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে মিছিল শেষে প্রধান ফটকে মানববন্ধন করেন তারা।
এসময় শিক্ষার্থীরা, ‘একশন একশন,ডাইরেক্ট একশন’,
‘ধর্ষকদের বিরুদ্ধে ,ডাইরেক্ট একশন’,‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার চাই বিচার চাই,
ধর্ষকদের বিচার চাই’ ‘নারীদের অধিকার
প্রতিষ্ঠা, করতে হবে করতে হবে’ , ‘এক দুই তিন চার,
ধর্ষক তুই বাংলা ছাড়’, ‘জাস্টিস জাস্টিস,
উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “নারী ও শিশু নির্যাতন আইনে স্পষ্টত উল্লেখ আছে, যদি কোন পুরুষ কোন নারী ও শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দন্ডিত হইবেন! কিন্তু আমরা ক্রমশই দেখতে পাচ্ছি দেশে সংক্রামকের মতো ধর্ষণের হার দিনদিন বেড়েই চলছে। আজকে পাবলিক বাসের যাত্রী থেকে শুরু ৪ বছরের শিশু কেউ এই দেশে রক্ষা পাচ্ছে না ধর্ষকদের ভয়াল থাবা থেকে!”
তারা ধর্ষণের বিচার দাবি করে আরো বলেন, “আমরা সংশ্লিষ্ট র্কতৃপক্ষের কাছে অনুরোধ করবো দেশে দ্রুতই আইনের শাসন কার্যকর করুন।ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করুন।ধর্ষককে জনসমুক্ষে ফাঁসি দিয়ে এমন নজির সৃষ্টি করুন যেন কেউ দ্বিতীয় বার ধর্ষণ করার কথা চিন্তাতেও না আনতে পারে।”
Leave a Reply