1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইবি সিআরসি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিআরসি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি স্কুলের পরিচালক সাইফুল ইসলাম। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম চালিয়ে যাব।”

সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, “সিআরসি সবসময় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে। আমরা চাই তারা যেন শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে। এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিয়েছি।”

অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আয়োজকরা জানান, সিআরসি সংগঠনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!