1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়,পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসাহের নেতৃত্বে প্রভাতফেরি বের হয়ে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

এরপর বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীরের সঞ্চালনায় প্রভাতফেরি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান এবং বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর একে একে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ, প্রক্টর অফিস, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, ছাত্র হল, ছাত্রী হল, পরিবহন পুল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।

শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, “পৃথিবীতে আর কোন দেশ আছে কিনা জানিনা যারা ভাষার জন্য রক্ত দিয়েছে, আমরা এমন একটি জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি। আমারা সর্বস্তরের বাংলা ভাষাকে এখনো চালু করতে পারিনি। আমাদের উচ্চ শিক্ষার অধিকাংশ বই এখনো ইংরেজিতে লেখ। কিন্তু বিশ্বের অনেক দেশ ইংরেজি ভাষাকে তাদের মাতৃভাষায় অনুবাদ করে ফেলে তারা তাদের নিজের মাতৃভাষায় পড়াশোনা করে।

তিনি আরও বলেন, আমরা আজকে শহীদ মিনারে যে পরিমাণে ফুল দিচ্ছি এবং পরের বছর আবার দিব এই ফুল দেওয়ার মাধ্যমে আমাদের ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে পারব কিনা আমরা জানিনা। একটা সময় ছিল যখন মানুষজন প্রভাত ফেরীতে খালি পায়ে এসে ফুল দিত, তারা মন থেকেই ভাষাকে ভালবাসতো।  কিন্তু এখন সেটা তেমন দেখা যায় না। মনের মধ্যে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ ও শ্রদ্ধা না থাকে তাহলে আমাদের রক্ত বারবার দিতে হবে। সবার প্রতি আমার আহ্বান থাকবে আবার যেন দেশের জন্য আমাদের রক্ত দিতে না হয়, আমরা যেন আমাদের এই দেশকে মনে-প্রাণে ধারণ করি।”

উল্লেখ্য বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

‎

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!