1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাবেক র‍্যাব কর্মকর্তা ও এএসপি কুড়িগ্রামের আলেপ উদ্দিনের এক দিনের রিমান্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

সাবেক র‌্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজির করে আলেপ উদ্দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে তার একদিনের রিমান্ড মঞ্জুর করে ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানিয়েছেন, আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম-খুনের একাধিক অভিযোগ এসেছে। গুম-খুনের অন্যতম মাস্টারমাইন্ড আলেপ উদ্দিন।

 

প্রসঙ্গত, ৩১তম বিসিএসের কর্মকর্তা আলেপ ২০১৩ সালে পুলিশের চাকরি শুরু করেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। আলেপ ২০১৪ সাল থেকে ২০২৩ পর্যন্ত র‍্যাব কর্মরত ছিলেন। কাজ করতেন জঙ্গি সেলের ইনচার্জ হিসেবে। পুলিশ বিভাগে তিনি পরিচিত ছিলেন ‘জল্লাদ’ নামে। অভিযোগ আছে, জঙ্গি দমনের নামে অনেককে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন তিনি। তার ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাব হোসেনকে দিয়ে রেলের জায়গা দখল করিয়েছেন। ক্ষমতার দাপট দেখিয়ে ভাইকে চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন। বিশেষ করে তিস্তা-কুড়িগ্রাম রেলপথ সংলগ্ন চায়না বাজার এলাকায় রেলওয়ের একটি বড় অংশ অবৈধভাবে দখল করেন। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলেও এজাহার গ্রহণ করেনি পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!