1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাবার নামে চুরির ‘মিথ্যা অপবাদের’ প্রতিবাদ করতে গিয়ে ১৫ বছরের এক কিশোরীকে টানা ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।

নবম শ্রেণীর ঐ কিশোরীকে মারধরের পর সকাল ৯ টার দিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেলা ৩ টার দিকে গিয়ে কিশোরীকে উদ্ধার করে রাজারহাট থানা পুলিশ।

ঘটনাস্থল থেকে স্থানীয় সংবাদকর্মী খন্দকার আরিফ জানান, তিনি গিয়ে ঐ কিশোরীকে গাছের সাথে বেঁধে থাকতে দেখেছেন। তার উপস্থিতিতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের নামও জানিয়েছেন ওই ভুক্তভোগী কিশোরী।

স্থানীয় সুত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর ছোটবোন আশামনি(৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলো। তার দাদি নাতনীর চিকিৎসার খরচের জন্য ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। পরে ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের(সাবেক মেম্বার) ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই নবম শ্রেণীর ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।

গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে একটি ভিডিওতে বলতে শোনা যায়, অপবাদের প্রতিবাদ করতে আসলে এবং দাদির সাথে দেখা করতে আসলে তার দাদা আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল নয়টার দিকে তাকে বেঁধে রাখে। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করার চেষ্টা করে এবং মারধর করে হাটুতে গলায় এবং পিঠে জখম করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি নিয়ে কাজ করছি। এব্যাপারে পরে জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!