কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত গণমাধ্যম কর্মকর্তা ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন জানান, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩ থেকে ৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উসকানি দেওয়াসহ কটুক্তি করেছেন তিনি। এজন্য নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত ৯টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল আলম মিয়া।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।












Leave a Reply