1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

শামীমা রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গবেষণা সংসদের নবীন বরণ ও গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্ৰহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মো: ইকবাল হোসাইন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান এবং সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো খালিদ হোসান জুয়েল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন,“গবেষণা মানুষের চিন্তার দুয়ার করে উন্মুক্ত করে দেয়।তাই প্রত্যেক শিক্ষার্থীকে গবেষণার প্রতি উদ্বুদ্ধ হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,“গবেষণা বিষয়ক একটি সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ে থাকায় আমরা খুবই আনন্দিত। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করতে যথাযথ ব্যবস্থা ও ফান্ডিং এর ব্যবস্থা করছি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!