শামীমা রহমান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও আইআইআর’র পরিচালক অধ্যাপক ড. মো: ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ভালো আচরণের উপর গুরুত্বারোপ করে বলেন ,“ভালো অভ্যাস ভালো আচরণ সৃষ্টি করে।আর ভালো আচরণ উৎকর্ষ নিশ্চিত করে। শিক্ষার্থীদের বিজ্ঞান, ইংরেজি ও ধর্ম-নৈতিকতা শিক্ষায় উৎসাহ দিতে হবে। শিশু কিশোরদের এগিয়ে নিতে তাদেরকে যথার্থ পথ দেখাতে হবে।”
Leave a Reply